1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৫ মন ওজনের শাপলাপাতা মাছ জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া বাজার থেকে ৫ মন ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে বন বিভাগ।  মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মাছটি জব্দ করা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২০ ডিসেম্বর) রাতে জেলার মহিপুর থেকে এক মৎস্য ব্যবসায়ী মাছটি কলাপাড়া বাজারে বিক্রি করতে আনেন। সকালে বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লার নির্দেশে মাছটি জব্দ করা হয়। মাছটির ওজন আনুমানিক ৫ মন হতে পারে।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২০১২-এর ৩৪ (খ) ধারা মোতাবেক এই শাপলাপাতা মাছটি জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশ পেলে মাছটি মাটিচাপা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com