1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার সীমান্ত এলাকার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মজিবুর রহমান (৫০)। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। গরু ব্যবসায়ী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দার পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই একটি ধান ক্ষেতে হাত-পা বাঁধা আগুনে পোড়ানো তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত মজিবুর রহমানের বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিল। তাকে কে বা কারা একটি পুকুরের পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনার তদন্ত করা হচ্ছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com