1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

কক্সবাজারে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের একটি বাড়ি থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লবণ ব্যবসায়ী শহিদুল হকের স্ত্রী জাহানার জিসান ও তার দুই মেয়ে পাঁচ বছরের জাবিন ও দুই বছরের জেরিন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং দুই সন্তানের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সন্তানদের বিষ খাইয়ে মা আত্মহত্যা করেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। ক্রাইমসিন টিমও রওনা হয়েছে। ময়নাতদন্ত ও অনুসন্ধান শেষে প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com