1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত: দেওয়ানগঞ্জের বরখাস্ত মেয়র আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

ঢাকা: শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামালপুর দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর উত্তরায় হোটেল ডি মেরিডিয়ান থেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬  ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রকাশ্যে তার গালে চড় দেন। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন এবং দেওয়ানগঞ্জ থানায় অভিযোগ দেন।

এছাড়া ওই খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়। মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com