1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণ: ৭ জনকে আসামি করে মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার: ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে আসা এক নারীকে গণধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা তিন জনসহ ৭ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। আসামিরা হলেন- আশিকু্ল ইসলাম আশিক, মেহেদি হাসান বাবু, ইসরাফিল হুদা জয় ও রিয়াজ উদ্দিন ছোটন।

পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে বুধবার সকালে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান ওই নারী। উঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে।

বিকেলে তারা সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে ভুক্তভোগীর স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, গত বছর আশিকের নেতৃত্বে কয়েকজন এক যুবককে ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেন। এই মামলায় সে জেলে ছিল। এ ছাড়া সে ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com