1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় সন্তান প্রসবের ৬ ঘন্টা পর এইসএসসি পরীক্ষা দিল প্রসূতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ফাতেমা খাতুন (২১) নামে এক নারী সন্তান জন্ম দেওয়ার মাত্র ৬ ঘন্টার মাথায় হাসপাতালের বিছানায় বসেই উচ্চ মাধ্যমিক (এইসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তিনি দ্বিতীয় দিনের মতো বাগআঁচড়ার একটি প্রাইভেট হাসপাতালের বেডে বসে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফাতেমা বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী এবং শার্শার রাঘবপুর গ্রামের আজগর মোল্লার মেয়ে।
জানা গেছে, ফাতেমা উপজেলার বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে এবারের এইসএসসি পরীক্ষার্থী ছিল। এর আগে তার গর্ভে আসে সন্তান। তিনি আশা করেছিলেন সন্তান প্রসবের আগেই হয়তো পরীক্ষা শেষ করে ফেলতে পারবেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যেই প্রসবের ব্যথা উঠলে বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই সকালেই তার পরীক্ষা ছিল এবং তিনি সন্তান প্রসব করেন এবং তার ৬ ঘণ্টার মধ্যেই পরীক্ষা শুরু হলে কর্তৃপক্ষের অনুমতি পেয়ে তিনি হাসপাতালের বেডেই বসে পরীক্ষার খাতায় উত্তর লিখতে শুরু করে দেন।
বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম জানান, এবার আমার ছেলে পরীক্ষার্থী হওয়ায় আমি পরীক্ষার পরিচলনার দায়িত্বে নেই। পরীক্ষা পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার মহাদয়ের প্রতিনিধি। তবে এ বিষয়টি আমি শুনেছি। ওই সন্তান জন্মদানকারী শিক্ষর্থীকে হাসপাতালের বেডেই বসে পরীক্ষার ব্যবস্থা করায় কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা সহ-কর্মকর্তা একেএম নুরুজ্জামান জানান, ঘটনা সত্য। শিক্ষার্থী সন্তান জন্মদান করেছেন ভোরে সে যেন হাসপাতালের বেড এ পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করার জন্য কলেজ কর্তৃপক্ষের একটি আবেদন পাই এবং তার পরীক্ষা দেয়ার যাথাযথ ব্যবস্থা করি। হাসপাতালের বেডই তার পরীক্ষা সেন্টার করে তাকে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com