1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

বান্দরবানে পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ির তারাছার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক আদনিনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নিখোঁজ দুই ভাই-বোনের মধ্যে আদনিনের মরহেদ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। উদ্ধার হওয়া আদনিন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লার ইচদার গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন বেতছড়া আর্মি ক্যাম্প ইনচার্জ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু আসাদ।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বান্দরবান থেকে ১০ পর্যটক নৌকায় করে সাঙ্গু নদী পথে বেতছড়ায় বেড়াতে আসেন। এ সময় বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে ৮ জন নদীর স্রোতে ভেসে যায়। তাদের মধ্যে ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়। কিন্তু মারিয়া, আহনাফ ও আদনিন সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন থেকে দুই ভাই-বোন আহনাফ ও আদনিন নিখোঁজ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com