1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার 

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
যশোর : যশোরের শার্শায় এক বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ ডিসেম্বর ) সকাল ১০টার সময় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট মোল্লাপাড়া গ্রাম থেকে শার্শা থানা পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী রোমেছা খাতুন জানান, ভোর ৬টার সময় ছাগল বাঁধার জন্য সুজনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায় । হঠাৎ চোখে পড়ে ডোবা খানার কিনারে একটি নবজাতকের লাশ ভাসছে। আমি চিৎকার করে মৃত সাফেদের ছেলে মোরশেদ আলীকে ডাকি। মোরশেদ এসে দেখে নিশ্চিত হন বাচ্চাটি মৃত্যু। তার পরে আমাদের ডাক চিৎকার চেঁচামেচিতে স্থানীয়  লোকজন ছুটে আসে।
এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। কার এই বাচ্চা? কোথা থেকে এলো? নাকি কারোর পাপের ফসল? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com