1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

দেওয়ানগঞ্জে রাস্তার পাশে ঘরে ট্রাক উল্টে ঘুমন্ত দম্পতি নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তার পাশে একটি ঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত এক কৃষক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জয়নাল কৃষিকাজ শেষে রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী রাস্তার পাশেই তার ঘর। শেষরাতের দিকে একটি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরে উল্টে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুই সন্তান থাকলেও তারা বেঁচে যায়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, আমরা ঘটনাটি জেনেছি। রাত ৩টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

ট্রাকে পড়ে যাওয়ার খবরে আশপাশের লোকজন জড়ো হলে ট্রাকচালক পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করায় মরদেহ দাফনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com