1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে দুটি বেসরকারী টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে তারাগঞ্জ মধ্যবাজারস্থ ট্রাক-ট্যাংকলড়ি-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জমির মালিকের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি বাদল সাহা’র সভাপতিত্বে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক দিনবন্ধু ঘোষ এর পক্ষে তার ছোট ভাই মিঠু ঘোষ। এসময় তিনি উল্লেখ করেন, ২০০৪ সালে মৃত্য শমশের পঞ্চায়েতের কাছ থেকে শহরের মধ্যবাজার এলাকায় ১০ শতাংশ জমি সাফকবলা ক্রয় করেন দিনবন্ধু। পরে সেখানে দোকান নির্মাণ করে ২০০৫ সালে আল আমিন বেকারী’র মালিক শফিকুল ইসলামের কাছে দুই বছর মেয়াদী চুক্তিতে ভাড়ায় প্রদান করেন। এভাবে আল-আমিন বেকারী গত প্রায় টানা ১৬ বছর যাবত ভাড়ায় বেকারীর ব্যবসা পরিচালনা করে আসছেন। ইতিমধ্যেই বিদ্যুৎ বিল, দোকান ভাড়া ও ঘরমালিক দিনবন্ধুর কাছ থেকে বিভিন্ন সময় বেকারীর জন্য নেওয়া ময়দা-চিনিসহ নানা পণ্য বাবদ লাখ লাখ টাকা বকেয়া করে ফেলেন শফিকুল ইসলাম। এরইমধ্যে চলতি বছরের গত ১৫ এপ্রিলে দোকান ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলে বকেয়া দিতে গড়িমসি করেন বোকারী মালিক শফিকুল। বিষয়টি শেষ পর্যন্ত পৌর মেয়র ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ পর্যন্ত গড়ালে গত ১৮ আগস্ট দেনা-পাওনা মিটিয়ে শফিকুল দোকান ঘরের চাবী মালিক দিনবন্ধুর হাতে তুলে দেন এবং মালামালসহ আসবাবপত্র সড়িয়ে নিতে অঙ্গীকার করেন।

এদিকে গত ২১ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে ভাড়াটিয়া শফিকুল ও তার লোকজন মিলে দোকান ঘরে দিনবন্ধুর লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং দখলে নিতে চেষ্টা করেন। খবর পেয়ে জায়গা ও দোকান মালিক দিনবন্ধু পৌর ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কর্তৃপক্ষকে অবহিত করলে ব্যবসায়ীদের উপস্থিতিতে মেয়র আবু বক্কর সিদ্দিক রাতেই জোর পূর্বক দখলে যাওয়া ভাড়াটিয়া শফিকুল ও তার লোকজনকে মালামালসহ দোকান থেকে বের করে দেন।

কিন্তু পরবর্তীতে শফিকুল এ ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে শেরপুরে কর্মরত দুইজন গণমাধ্যমকর্মীর কাছে গিয়ে ভুল তথ্য দিয়ে মেয়রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, আমাদের অনুরোধে মেয়র সংখ্যালঘু পরিবারের জমি ও দোকানঘর অবৈধভাবে অনুপ্রবেশকারী ভাড়াটিয়া শফিকুলকে বের করে দেন। ওই সময় আমাদের অন্তত শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে মেয়রকে উদ্দেশ্য করে এবং তার সম্মান নষ্ট করে যেভাবে সংবাদ প্রচার করা হয়েছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক যোগেন রায়, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ কিরণ দত্ত, ব্যবসায়ী নেতা অসীম দত্ত হাবলু, শ্যামল দত্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com