
শ্রীবরদী (শেরপুর) : নির্বাচনের দুইদিন পর শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বাঘহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বস্তাভর্তি ব্যালট উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যালট উদ্ধারের এ ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে ব্যালট উদ্ধারের পর পুনঃনির্বাচনের দাবীতে স্থানীয় লোকজন বিক্ষোভ করেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছাবেদ আলীকে আটক করা হয়েছে।
তবে প্রিজাইডিং অফিসার জানান, ভোট গণনার পর ভূলে ব্যালটগুলো রেখে যাওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।