1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

চবির গবেষণা কেন্দ্রের গ্রিলে ঝুলছিল বিশাল অজগর

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভবনে ঢুকে আটকা পড়ে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ। পরে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে গবেষণা কেন্দ্রটির মূল ফটকের গ্রিলের সঙ্গে পেঁচিয়ে থাকতে দেখা যায় বিশাল আকৃতির সাপটিকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শীতকালীন বন্ধ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এ কারণে ক্যাম্পাসে তেমন একটা  প্রাণচাঞ্চল্য নেই। এর মধ্যে একটি ১২ফুট লম্বা অজগর সাপ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মূল ফটকের গ্রিলের সঙ্গে পেঁচিয়ে থাকতে দেখা যায়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয় এলাকার জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com