1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় ২ দিনব‍্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুভ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় ২ দিনব‍্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসনিক এলাকায় আনাসার ভিডিপি সদস্যদের জন্য আবাসন ভবনের উদ্বোধন করেন এমপি শেখ আফিল উদ্দিন। এসময় এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮৫, যশোর-১, শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শার্শায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন সহ অন্যান্য ক্যাটাগরিতে মোট ২৭ টি স্টলে তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com