1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে টাকা আত্মসাতকারী চেক প্রতারণা মামলার আসামী পলাতক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

বান্দরবান: বান্দরবানে চেক প্রতারণা মামলার এক আসামী পালিয়ে ভারতে পলায়ন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী টিপু বর্ধন এ অভিযোগ করেন। বান্দরবান রত্না ফার্মেসির মালিক সুনিল দাশের পুত্র সুমন দাশ এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

আসামী সুমন দাশ ঠিকাদারী কাজ করার নাম দিয়ে চলতি মাসের ১৫ তারিখে টিপু বর্ধন এর কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেয়। টাকা চাইলে আজ দিবে কাল দিবে করে সময় ক্ষেপণ করে। পরে টাকা উদ্ধারের জন্য আদালতে অভিযোগ দায়ের করলে আদালত সুমন দাশকে ৩০ দিনের মধ্যে হাজির হওয়ার সমন জারি করে। কিন্তু আসামী সুমন মামলার খবর পেয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে বাদী জানতে পারে আসামী দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

শুধু টিপু বর্ধন নয়; খোজ নিয়ে জানা গেছে, আসামী সুমন পরিচিত বন্ধু-বান্ধবসহ অনেকের কাছ থেকে ঠিকাদারী ব্যবসার নাম দিয়ে টাকা ধার নিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছ থেকে নেয়া ৮০ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তার পরিবার প্রভাবশালী হওয়ায় ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খুলছে না। সর্বশেষ ভুক্তভোগী টিপু বর্ধন পরিবারের কাছে বিচার না পেয়ে আদালতের দারস্থ হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী টিপু বর্ধন জানান, সুমন আমার ঘনিষ্ঠ বন্ধু। ঠিকাদারী ব্যবসার নাম দিয়ে সে আমার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নিয়েছে। আজ দিব কাল দিব করে করে সে আমাকে ঘুরিয়েছে। এতদিন তার ফ্যামিলি দায়িত্ব নিয়েছিল। কিন্তু এখন তার ফ্যামিলি উল্টা কথা বলছে এবং তার সাথে দেখাও করতে পারছি না তার মোবাইলও বন্ধ। তাই আমি মামলা করেছি। এখন খবর পেয়েছি সে ভারতে পালিয়ে যাচ্ছে। আমার পরিবারের খুব কষ্টের টাকা এগুলো। এ টাকা না পেলে আমি আমার পরিবার পথে বসে যাব।

শুধু আমি নই, তার কাছে আরো অনেক বন্ধু টাকা পাবে। সে সবার টাকা আত্মসাৎ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com