1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে আদিবাসী গৃহবধূ অপহরণ চেষ্টায় যুবক কারাগারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে আদিবাসি গৃহবধূকে অপহরণের চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার মায়াঘাসি এলাকা থেকে তাকে আটকের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্ত শফিকুল ইসলাম মায়াঘাসি এলাকার ছমেদ আলীর ছেলে।

জানা যায়, শফিকুল একই এলাকার ওই গৃহবধুকে প্রায় এক মাস যাবত বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিবাহিত ওই গৃহবধুর পরিবার এ নিয়ে শফিকুলকে বাধা দিলে শফিকুল আদিবাসি পরিবারকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
সোমবার (২৭ডিসেম্বর) রাত সাড়ে দশটায় মায়াঘাসি এলাকার একটি শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে শফিকুল ও কতিপয় যুবক মিলে গ্রহবধূকে জোরপূর্বক ধরে মায়াঘাসি পাহাড়ের জঙ্গলের দিকে নিয়ে যায়। এ সময় স্থানীয় যুবক বানার্ড দিও বাঁধা দিতে গেলে শফিকুল তার উপর চড়াও হয়। পরে তাদের চেচামেচিতে স্থানীয়রা ছুটে এসে শফিকুলকে আটক করে। পরে স্থানীয় যুবক পলাশ সাংমা ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রহবধুর পরিবার নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার দোখিয়ে আদালতে প্রেরণ করে।

গৃহবধুর ফুফা জয় মারাক জানান, আমার ভাগনির স্বামী ঢাকায় কর্মরতত থাকায় শফিকুল নানা সময় কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করত।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com