
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত নির্বাচনে মোট আটজন নির্বাচিত ভোটারদের সরাসরি ভোটে সাত ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল।
অন্যদিকে তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার পেয়েছেন এক ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ জামাল।