
শেরপুর : শেরপুরে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিসি উদ্যানে জেলা প্রশাসনের আয়োজিত এ মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ও শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক।
এ উপলক্ষে বিকেলে বিজয় মঞ্চে এর আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মোমনিুর রশীদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেল প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় প্রতি ঘণ্টায় বই কেনার উপর ভিত্তি করে ভাউচার কুপনে থাকছে মোট ১ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার।