1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইউপি চেয়ারম্যান পদে সর্বোচ্চ ব্যবধানে জয়ী সাংবাদিক ফরিদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : চর্তূর্থ ধাপে অনুষ্ঠিত শেরপুরের শ্রীবরদী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করে রেকর্ড গড়েছেন দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ও শেরপুর থেকে প্রকাশিত নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদুজ্জামান খান।

গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রাপ্ত সকল ইউনিয়নের ফলাফল শিট পর্যালোচনায় ওই তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রীবরদী সদর ইউপিতে আনারস প্রতীক নিয়ে ফরিদুজ্জামান ৫ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন শাহিন পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ হাজার ১৫৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ফরিদুজ্জামান। এটি উপজেলায় অনুষ্ঠিত ৯টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সর্বোচ্চ ব্যবধান।

জানা যায়, ফরিদুজ্জামান স্থানীয় মামদামারী এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা নওয়াব আলীর পুত্র এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সোলাইমান খান মজনুর ছোট ভাই। স্নাতক (বিএসসি) পাশ ফরিদ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এছাড়া তিনি এলাকায় একজন সৌখিন ব্যবসায়ী ও সাংবাদিক হওয়ার পাশাপাশি স্থানীয় সমাজ সেবক হিসেবে ব্যাপক সু-পরিচিত। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি সততা ও নিষ্ঠার কারণে এলাকায় তার রয়েছে সুখ্যাতি। দীর্ঘদিন যাবত তিনি ইউপি নির্বাচন করার লক্ষ্যে মাঠে কাজ করছিলেন।

উল্লেখ্য, উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৪৮২ ভোটের ব্যবধানে গোসাইপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজামাল আশিক এবং তৃতীয় সর্বোচ্চ ৭২৮ ভোটের ব্যবধানে কুড়িকাহনীয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ খান নুন জয়ী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com