1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইদহে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পান্তাপাড়া ইউনিয়নের পদ্মরাজপুর মোড় ও পৌরসভার কুলতলা বাজারের নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিল চা দোকানি বাজীপোতা গ্রামের ইনানুর রহমান। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

নিহতের ছেলে বিল্পব হোসেন জানান, তার বাবা পরের জমি বরগা নিয়ে চাষাবাদ করে এ ব্যাপারে কয়েকজন তাকে বারবার মারতে চায়। আমি বাবাকে বারবার বলি লোকের জমি তোমার আর চাষ করতে হবে না। আজ কয়েকদিন আমার বাবার চোখে ঘুম নেই। তবে তিনি এ সময়ে কারো নাম বলতে চাননি।

গ্রামবাসী মহি উদ্দিন নামের এক ব্যক্তি জানান, ইনানুর বেশ কিছুদিন লিবিয়ায় ছিল। বাড়িতে ফিরে পরের জমি বরগা নিয়ে চাষাবাদ করে ও কুলতলা নামকস্থানে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা করে এবং সেখানে রাত যাপন করে। তাকে রাতের যেকোনো সময় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা শুনছি। সকালে স্থানীয়দের খবরে মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, চা দোকানি ইনানুরকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে আসা করছি খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com