1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় আরো পনের গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে ঘর

  • আপডেট টাইম :: শনিবার, ১ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় স্বপ্নের ঠিকানায় যাবে আরো ১৫টি পরিবার। মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীন পরিবারগুলোকে ‘স্বপ্নের ঠিকানা’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে আধা-পাকা বাড়ি উপহার দেয়া হয়েছে। দেশের ৪৯২টি উপজেলার অসহায়-বঞ্চিত মানুষদের থাকার ব্যবস্থা করে দিয়ে তিনি বলেন, এটাই মুজিববর্ষের সব থেকে বড় উৎসব। সবার মানসম্মত জীবন প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম পর্যায়ে এ উপজেলায় ৫৮টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ২য় পর্যায়ে আরো ৪২টি পরিবারকে এসব ঘর প্রদান করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসব নির্মিত ঘরের চাবি, কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করেছেন। তৃতীয় পর্যায়ে আরো ১৫টি গৃহহীন-ভূমিহীন পরিবার পাবে এসব ঘর। উপজেলার পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমির পরিমান নির্ধারন করা হয়েছে। এসব ঘর নির্মাণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি পরিবারকে প্রায় তিন শতাংশ জমি এবং দুই কক্ষ বিশিষ্ট ঘর দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম জানান, প্রথম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৭৫ হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ে তা বেড়ে হয়েছিল ১ লাখ ৯০ হাজার ও তৃতীয়ধাপের ঘরগুলোর নির্মাণ ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা। প্রতিটি ঘরে থাকবে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ জানান, ঘরে পড়ে যাওয়া গৃহকর্তা, স্বামী পরিত্যক্তা নারী, হতদরিদ্র বিধবা কিংবা পরের বাড়ি চেয়ে চিন্তে জীবন চালানো পরিবারগুলোকে এখানে উপকারভোগী হিসেবে বাছাই করা হবে। যাদের নিজের কোনো ঘর ও জমিজমা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ইতিমধ্যে জমির পরিমান নির্ধারন করে ঘর নির্মাণের সকল প্রস্ততি সম্পন্ন করেছি। নির্দিষ্ট সময়ের আগেই নির্মাণ কাজ শেষ করে নির্দেশনামোতাবেক উপকারভাগীদের কাছে হস্তান্তর করতে পারব। সুবিধাভোগীদের এসব ঘরসহ জমি কবুলিয়াত করে দেয়া হবে। প্রতিটি পরিবার এতে ঘরসহ গড়ে প্রায় ৩ শতাংশ জমি পাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com