1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় চাঞ্চল্যকর মুনছুর হত্যা রহস্য উদঘাটন

  • আপডেট টাইম :: শনিবার, ১ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় চাঞ্চল্যকর মুনছুর আলী ফকির (৩৬) হত্যার মূল রহস্য উদঘাটন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর। বুধবার (২৯ ডিসেম্বর) গ্রেফতারকৃত ২ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় ওই রহস্য উদঘাটন হয়। তারা হলেন, জামালপুর সদর উপজেলার রণরামপুর গ্রামের মুনছুর আলী ওরফে কালা মুনছুর (৪০) ও নকলা উপজেলার ধনাকুশা গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে আমির হোসেন (২৮)। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে পিবিআই জামালপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই হত্যা রহস্য উদঘাটনের বিস্তারিত তথ্য জানান।

জানা যায়, গত ১২ ডিসেম্বর সকালে নকলা উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীপাড় এলাকায় ফাঁকা কাঁচা রাস্তার ওপর থেকে বস্ত্রহীন অবস্থায় মুনছুরের গলাকাটা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। কিন্তু মরদেহের পরিচয় অজ্ঞাত থাকায় পুলিশ যুবকের আঙুলের ছাপ সংগ্রহ করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাম পরিচয় জানতে পারেন। খবর পেয়ে পরদিন মুনছুরের বাবা হানিফ উদ্দিন ফকিরসহ পরিবারের অন্যান্য সদস্য নকলা থানায় আসেন এবং মরদেহের ছবি ও ভিডিও ফুটেজ দেখে মুনছুর আলী ফকিরকে শনাক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সোমবার (২০ ডিসেম্বর) তদন্তের মাধ্যমে মুনছুর আলী ফকির হত্যার মূল রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের জন্য মামলাটি হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুরের কাছে। তদন্ত পাওয়ার ৫দিন পরই (২৬ ডিসেম্বর) ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুড়ি গ্রামের মৃত ছফুর উদ্দিনের ছেলে আসামি আজিজুল ইসলাম মামুন (২২) কে গ্রেফতার করা হয়। এছাড়াও এ ঘটনায় জড়িত থাকায় কালা মুনছুর ও আমির হোসেনসহ শ্রীপুরের আবদার গ্রামের সাইদুল ইসলামের ছেলে আশিক মিয়া (৩৩) কে গ্রেফতার করে পিবিআইয়ে হস্তান্তর করে সিআইডির একটি টিম। বুধবার (২৯ ডিসেম্বর) ওই ৩ জনকে আদালতে সোপর্দ করা হলে কালা মুনছুর ও আমির হোসেন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই জামালপুরের উপ-পরিদর্শক (্এসআই) মো. মেসবাউল ইসলাম আসামির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্বৃত করে জানান, নিহত মুনছুর আলী ফকিরসহ আসামি আজিজুল, কালা মুনছুর, আমির হোসেন একে অপরের পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ বন্ধু। তারা গাজীপুরে জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে চুরি করে আসছিল। আসামি আমির ভাড়ায়চালিত পিকআপের চালক ছিল। আমিরের পিকআপ দিয়ে তারা বিভিন্ন স্থান থেকে চুরির গরুসহ অন্যান্য মালামাল আনা নেওয়া করত। ঘটনার ৬/৭ দিন আগে ভিকটিম মুনছুর আলী ফকির, আসামি আজিজুল, কালা মুনছুর ও আমির হোসেন নকলা থেকে একটি বাছুরসহ একটি গাভী চুরি করে আমিরের ভাড়ায় চালিত পিকআপযোগে জৈনা বাজারে নিয়ে যায়। গরুটি কোন এক ব্যক্তির কাছে বিক্রয় করবে, তা নিয়ে মুনছুর আলী ফকির সাথে কালা মুনছুর কথা কাটাকাটি হয়। পরে গাজীপুরের শ্রীপুর থানার লোহাইবাজারে চোরাই গরুটি বিক্রি করতে গেলে মুনছুর আলী ফকির তার লোকজন নিয়ে বিভিন্ন ঝামেলার সৃষ্টি করে। মুনছুর আলী ফকিরের ঝামেলার কারণে চোরাই গরুটি বাছুরসহ কম দামে ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়। তখন আজিজুল, কালা মুনছুর ও আমির হোসেন পরিকল্পনা করে যে, মুনছুর আলী ফকিরকে একটা উচিৎ শিক্ষা দিতে হবে, সে বেশী বাড়াবাড়ি করে ফেলছে। ঘটনার ২/৩ দিন আগে আাসামি আজিজুলের বাড়ির পিছনে মাঠের মধ্যে বিকেলে বসে আজিজুল, কালা মুনছুর, আমির হোসেন ৩জন মিলে পরিকল্পনা করে যে, নকলা এলাকায় গরু চুরির কথা বলে মুনছুর আলী ফকিরকে গাজীপুর থেকে এনে রাতের বেলায় নিরিবিলি জায়গায় নিয়ে উচিত শিক্ষা দিবে।

সে মোতাবেক আজিজুল, কালা মুনছুর ও আমির হোসেন গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় আমিরের গ্রামের বাড়ি নকলা উপজেলার ধনাকুশা গ্রামে মিলিত হয়। আমিরের পিকআপের অপর চালক আশিক মিয়া ঘটনাচক্রে বাসাবাড়ির মালামালের একটি ট্রিপ নিয়ে ফুলপুর গেলে পিকআপটি নষ্ট হয়ে যাওয়ায় সে আসামিদের সাথে ছিল। পূর্বের পরিকল্পনা অনুযায়ী মুনছুর আলী ফকিরকে ফোন করে গরু চুরির একটি কাজে নকলায় চলে আসতে বলে। মুনছুর আলী ফকির ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাসযোগে গাজীপুর হতে নকলা বাইপাসে আসে। পরে আজিজুল, কালা মুনছুর ও আমির হোসেন তাকে নিয়ে ঘুরাফেরার এক পর্যায়ে নকলা বাজার হতে মধ্য রাতে ধনাকুশা বাজারের একটু আগে একটি ছোট রাস্তায় প্রবেশ করে কিছুদূর যাবার পর চালক আশিককে পিকআপে বসিয়ে রেখে ধনাকুশা নদীর পাড়ে নিরিবিলি স্থানে গরু চুরির কথা বলে নিয়ে যায়। পিকআপ থেকে নামার সময় তালা কাটার লোহার যন্ত্র ও একটি চাকু সাথে নিয়ে যায় আজিজুল। কাটারটি আজিজুল হাতে রাখে এবং চাকুটি কালা মুনছুরের কাছে দেয়। পরে ধনাকুশা নদীর পাড়ে ব্রিজের কাছে পৌঁছার পর হাঁটাহাঁটি অবস্থায় আজিজুল তার হাতের লোহার কাটার দিয়ে মুনছুর আলী ফকিরের মাথার পিছনে জোরে বারি মারলে মুনছুর আলী ফকির মাটিতে পড়ে গেলে আজিজুল মুনছুর আলী ফকিরকে আরও ২/৩ টা বারি মারে। তখন কালা মুনছুর তার কাছে থাকা চাকু আজিজুলের হাতে দিয়ে জবাই করতে বললে আজিজুল চাকু দিয়ে মুনছুর আলী ফকিরকে জবাই করে। পরে কালা মুনছুর ও আজিজুল মুনছুর আলী ফকিরের মোবাইল ফোন, কাটার, চাকু ও শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে আসামি আমিরের হাতে দেয়। এরপর আজিজুল, কালা মুনছুর, আমির হোসেন ঘটনাস্থল থেকে অনুমান ১০০ গজ দূরে ব্রিজের উপরে গিয়ে সুন্দর মুনছুরের মোবাইল ফোন, কাটার, চাকু ও তার সমস্ত জামা কাপড় নদীর পানিতে ফেলে দেয়। তারপর তারা ওই পিকআপে করে গাজীপুর চলে যায়।

এ ব্যাপারে পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম.এম. সালাহ উদ্দীন বলেন, ওই মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী আজিজুল, কালা মুনছুর, আমির হোসেন ও নিহত মুনছুর আলী ফকির আন্ত:জেলা গরু চোর দলের সক্রিয় সদস্য ছিল। এ মামলার ঘটনার বেশ কিছুদিন পূর্বে তারা নকলা থানা এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটায়। ওই চোরাই গরু বিক্রি ও টাকার ভাগবাটোয়ারার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনি আরও জানান, পিবিআইয়ের কাছে মামলাটি হস্তান্তরের পরপরই পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদারের নির্দেশনায় বাড়ানো হয় তদন্ত তদারকি। ফলে তদন্তে দ্রুতই এসেছে অগ্রগতি। আশা করছি দ্রুতই তদন্তকাজ শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com