1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মোরেলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: লিপন সভাপতি, খোকন সম্পাদক, সাইফুল অর্থ সম্পাদক

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

এস.এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন সভাপতি ও সমকাল প্রতিনিধি ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেসক্লাবের ১৩ জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ ও দপ্তর সম্পাদক ডেইলী অভজারভার ও সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম সাইফুল ইসলাম কবির (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক দি বাংলাদেশ টুডে/পূর্বাঞ্চলের এম. পলাশ শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যনির্বাহী সদস্য একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম (পদাধিকার অনুযায়ী) ও কালের কন্ঠ/জিটিভি’র জামাল হোসেন বাপ্পা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। ১ লা জানুয়ারি ২০২২ থেকে এ কমিটি দায়িত্ব গ্রহন করবেন।

রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ। নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন বিদায়ী সভাপতি এইচএম মইনুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দায়িত্বরত পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com