1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সুনামগঞ্জে ট্রলি-সিএনজি সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রোববার (০২ জানুয়ারি) সকালে রানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫)। অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার এসআই ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আমরা দুজনের মরদেহ উদ্বার করেছি। তবে ট্রলির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com