1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

শেরপুরে হাতি হত্যায় দু’জন কারাগারে

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি হত্যায় করা প্রথম মামলায় দু’জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মামলার পলাতক চার আসামির মধ্যে আমেজ উদ্দিন ও মো. শাহজালাল রোববার (২ জানুয়ারি) দুপুরে শেরপুরের বন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার বাকি দুই পলাতক আসামি হলেন সমেজ উদ্দিন ও মো. আশরাফুল। রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১১ নভেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে মামলা করেন। গারো পাহাড়ে হাতি হত্যায় এটিই প্রথম মামলা।

পরিবেশবাদী সংগঠন সবুজায়ন শেরপুর ও সবুজ আন্দোলনের শেরপুর জেলার আহ্বায়ক মেরাজ উদ্দিন বলেন, ‘দুজনকে জেলে পাঠানোয় আমরা খুশি। আমরা বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com