
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যাপক মুক্তার হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক দুলাল হোসেন, ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এদিন নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী সরকারসহ অন্যান্য সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
চেয়ারম্যান আইয়ুব আলী সরকার তার বক্তব্যে বিনামূল্যে জনগণের সেবার প্রতিশ্রুতি দিয়ে কাউকে কোনরূপ সেবা পেতে কারও সাথে কোনপ্রকার আর্থিক লেনদেন না করতে পরামর্শ দেন।