1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাজনগরে নবনির্বাচিতদের হাতে দায়িত্ব হস্তান্তর

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩নং রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়।

বিদায়ী টানা দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ্যাডভোকেট বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা আশকর আলী, সাধারণ সম্পাদক জোয়াদ আলী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবনির্বাচিতরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, একটি জীর্ণ পরিষদ থেকে কমপ্লেক্স ভবন, কৃষি প্রশিক্ষণ সেন্টার, দশ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, দখল হওয়া সরকারী মূল্যবান জমি উদ্ধার করে ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে বিগত দশ বছর বকুল আমাদের পাশে ছিলেন। এবার নির্বাচনে অংশ নিলে তিনি আবারও বিজয়ী হতেন।

বিদায়ী বক্তব্যে ফারুক আহমেদ বকুল বলেন, আপনাদের ভালোবাসা ও বেগম মতিয়া চৌধুরীর সহযোগিতা নিয়ে দশটি বছর আপনাদের পাশে ছিলাম। আমি একটি কুড়ি ছিলাম। আপনারা আমাকে পূর্ণাঙ্গ ফুলে পরিণত করেছেন। চেষ্টা করেছি আপনাদের মর্যাদা রাখতে। আজ আমি রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি। কিন্তু বিগত দিনের মতো সবসময় আপনাদের পাশে থাকব। আমার নেত্রী সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে নির্বাচন করব না বলে ঘোষণা দিয়েছিলাম। আমি সে কথা রেখেছি। তাই নির্বাচনে অংশ নেইনি। কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে আগেও যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনি থাকব। এসময় তিনি বিগত সময়ে অজ্ঞাতসারে ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

পরে তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার হাতে দায়িত্ব হস্তান্তর করে তাকে চেয়ারে বসিয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com