1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে কবর খুঁড়ে ১১ কঙ্কাল চুরি

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

শেরপুর : শেরপুরে সামাজিক কবরস্থানের কবর খুঁড়ে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফটিয়ামারী পুরানপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে ফজরের নামাজের পর ফটিয়ামারী গ্রামের এক বাসিন্দা তার স্বজনের কবর জিয়ারত করতে পুরানপাড়া কবরস্থানে যান। এ সময় তিনি খেয়াল করেন, তার স্বজনের কবরসহ মোট ১১টি কবর খোঁড়া। এসব কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি করে নেওয়া হয়েছে। পরে তিনি বিষয়টি কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সম্পাদককে জানান।

এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হাই বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় আমরা শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করব।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহাম্মদ জানান, কঙ্কাল চুরির বিষয়টি ফোনে জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com