1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাটোরে রুই মাছের পেটে মিললো স্বর্ণের চেইন

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নাটোর: রূপকথায় স্বর্ণের মাছ কিংবা স্বর্ণের ডিম পাড়ার গল্প শুনেছেন নিশ্চয়ই। তবে বাস্তবে মুরগি থেকে স্বর্ণের ডিম না মিললেও মাছের পেট থেকে ঠিকই পাওয়া গেছে স্বর্ণের চেইন।

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার এক গৃহবধূ মাছের পেট থেকে স্বর্ণের চেইন পেয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে মিস্ত্রিপাড়া এলাকার সুশান্ত সরকারের বাড়িতে।

সুশান্ত সরকার পেশায় একজন স্বর্ণকার। তার ভাষ্যমতে, আজ সকালে বাজার থেকে তিনি দুটি রুই মাছ কিনে বাড়িতে আনেন। কাটার পর একটি মাছের পেট থেকে একটি স্বর্ণের চেইন পান তার স্ত্রী চন্দনা রানী। চেইনটি পরে ওজন করে দেখা যায় চার আনা।

সুশান্ত সরকারের স্ত্রী চন্দনা রানী বলেন, মাছের পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে তিনি নাড়ির মধ্যে চেইনটি জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, মাছের পেটে স্বর্ণের চেইন পাওয়ার ঘটনা অস্বাভাবিক। খাবারের সঙ্গে মাছটি হয়তো চেইনটি খেয়ে ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com