1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীসহ পথচারী আহত

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় উত্তম কুমার (৫৫) নামে এক পথচারীসহ ইব্রাহিম মন্ডল (৩০) ও মো. শাওন মিঞা (২৪) নামে দুই ছিনতাইকারী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
গত (২ জানুয়ারী) রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর এলাকার ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্চ সড়কে এই ঘটনা ঘটেছে। আহত দুই ছিনতাইকারীসহ পথচারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
আহত ছিনতাইকারী মো. ইব্রাহিম মন্ডল (৩০) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনারুল ইসলামের ছেলে, মো. শাওন মিঞা (২৪) একই জেলার পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে এবং আহত পথচারী উত্তম কুমার (৫৫) পৌর এলাকার মৃত পরশুরাম শীলের ছেলে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাসুদেবপুর বড়বন্দর গ্রামের মজনু রহমানের ছেলে মো. সৌরভ হোসেন ব্যাটারিচালিত রিকশাভ্যানে ঢাকা মোড় যাওয়ার পথে পৌরশহরের ফুলবাড়ী বালিকা বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে দ্রুত বেগে অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে আসে ওই দুই ছিনতাইকারী। এসময় রিকশাভ্যানে থাকা সৌরভের হাতের স্মার্ট মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী উত্তম কুমারকে সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই দুই ছিনতাইকারী। গুরুত্বর আহত অবস্থায় স্থায়ীরা পথচারী উত্তম কুমারসহ ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাসহ ওই দুই ছিনতাইকারীর ব্যবহৃত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি থানার হেফাজতে দেয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেয়ে পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ইতোপূর্বে যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটেছিল সেগুলোতে ওই দুই যুবকের সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। উদ্ধারকৃত মোটরসাইকেল পুলিশি হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com