1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে গারো দুই স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ৫ নং গাজিরভিটা ইউনিয়নের ডুমনিকুড়া গ্রামে দুই আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারী) বিকেলে গাজিরভিটা ইউনিয়নের কাজলের মোড় বাজারে গারো আদিবাসী লীগ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এবং সাধু পিতরের নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া হালুয়াঘাট গারো ছাত্র সংগঠনের সাবেক সভাপতি পলাশ রিছিল অভিযোগ করে বলেন, গারো আদিবাসী ধর্ষণের ঘটনায় ৪ দিন পেড়িয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। যদি ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণের সাথে জড়িত আসামীরা গ্রেফতার না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

হালুয়াঘাট গারো ছাত্র সংগঠনের সভাপতি জেমস্ রেমা বলেন, মামলার পরে আমরা আশায় ছিলাম প্রশাসন দ্রুত ধর্ষণের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করবে। যেহেতু আসামীদের নাম সহ আমরা মামলা করেছি। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করতে পারায় আমরা হতাশ হয়েছি। আমরা চাই দ্রুত আসামীদের গ্রেফতার করা হোক।

গারো আদিবাসী লীগের সভাপতি তুরষ দাংগ বলেন, ধর্ষক কারো ভাই বা বন্ধু হতে পারে না। আমরা এ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সে জন্যই গত তিনদিন কোন পোগ্রাম করেনি। কিন্তু আমরা এখন দেখছি আমাদের পুলিশ প্রশাসন এখনো আসামীদের ধরতে পারেনি। আমরা আদিবাসীরা হতাশ হয়েছি। আমরা কি বিচার পাবো না? যদি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা সারাদেশে গারো সম্প্রদায় অচিরেই মাঠে নামবো।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে দুই স্কুল শিক্ষার্থী পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান গিয়েছিল। বাড়ি ফেরার পথে হত্যার ভয় দেখিয়ে তাদের গণধর্ষণ করা হয়। মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে বের হয়। পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ধর্ষণের স্বীকার দুই পরিবারের অভিযোগ তাদের ভয় দেখিয়ে আইনের সহায়তা নিতে দেয়নি এ ঘটনায় জড়িত আসামীদের পরিবারের লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে, ৩০ ডিসেম্বর দুই গারো স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা হয়। অভিযুক্ত প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, মামলার পরই আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। আমাদের টিম আসামীদের ধরতে মাঠে অভিযান অব্যাহত রেখেছে। এ বিষয়ে আমাদের কোন গাফিলতি নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com