1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টার দিকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি পৌর শহরের উন্মুক্ত মুজিব মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে বই এবং কলম তুলে দিয়েছেন। ছাত্রলীগ একটি আদর্শের সংগঠন। ছাত্রলীগকে আগামী দিনে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগই হবে আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাঙ্গালী জাতির অধিকার ফিরিয়ে আনার জন্য ১৯৪৮ সালে ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে, সেই ’৬২ শিক্ষা আন্দোল, ’৬৬ ছয় দফা আন্দোলন, ’৬৯ গণআন্দোলন, ’৭০ এর নির্বাচন এবং ’৭১ স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগ ঐতিহ্যবাহী ভূমিকা পালন করেছে। তাই বাংলদেশের ইতিহাস ছাত্রলীগের সাথে জড়িত।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্পণ শেষে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী করা হয়।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ফয়জুল ইসলাম আসিক তালুকদারের সঞ্চালনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো: মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, এ্যাড. সাইদুর রহমান সাইদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রলীগ নেতা পৌর কাউন্সিলর মো: মাহাবুব আলম, কাউন্সিলর মো: হুমায়ুন কবির, সাবেক ছাত্রলীগ নেতা মো: মনিরুল ইসলাম মিলন, সৌরভ শিকদার, পৌর ছাত্রলীগ সভাপতি মো: আসাদুজ্জামান শুভ, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সরকারি এমবি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো: আসাদুজ্জামন হিরন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি প্রমুখ।

আলোচনা শেষে একে একে তিনটি কেক কাটা হয়। এতে উপজেলা, পৌর ও কলেজসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ ও অওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছা সেবকলীগ, শ্রমিক লীগ ও সকল সহযোগী অংগ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com