
চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম।
নিহত ব্যক্তির নাম ওঙ্কার (৩০)। তিনি মেম্বার প্রার্থী ধনঞ্জয় বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে। আজ দুপুর সোয়া ১টার দিকে এই সংঘর্ষ হয়।
দিদারুল ইসলাম বলেন, ‘চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’