1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় ভাটার মাটি ভরাট করতে গিয়ে ট্রাকচাপায় শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অনুমোদনহীন একটি ভাটার ড্রামট্রাকে মাটি ভরাট করতে গিয়ে ওই ট্রাকেরই চাপায় একই ট্রাকের শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক মোফাজ্জল হোসেন তাজু (৪৮) চাঁদপুরের মৃত দেওয়ান সিদ্দিকের ছেলে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে নকলা-ঢাকা মহাসড়কের পাইস্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গৌড়দ্বার এলাকায় অনুমোদনহীন গড়ে ওঠা ‘সেভেন স্টার’ ইটের ভাটায় মাটি শ্রমিকের কাজ করত তাজু। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের মতো ড্রামট্রাকে মাটি ভরাটের কাজ করছিল শ্রমিক তাজ। এসময় অসাবধানতাবশত ট্রাক চালু করায় চাকায় পৃষ্ঠ হয়ে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায় শ্রমিক তাজু। পরে স্থানীয়রা ড্রাম ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায় এর চালক।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনাটি ড্রাম ট্রাকের চাপায় হতে পারে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com