1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিজ এলাকায় কম্বল বিতরণ করলেন মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : নিজের সংসদীয় নির্বাচনী এলাকা (শেরপুর-২) নকলা এবং নালিতাবাড়ী উপজেলায় প্রায় ৮ হাজার কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।

বুধ ও বৃহস্পতিবার দুইদিন দুই উপজেলার মোট ২১টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় দুস্থ, এবতেদায়ী ও প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির সেরা দশ শিক্ষার্থী, মসজিদ, মন্দির ও গীর্জায় দায়িত্বরত ইমাম-ঠাকুর-পুরোহীতদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করেন তিনি।

গত দুইদিন তিনি প্রতিটি ইউনিয়ন ও এবং পৌরসভায় পৃথকভাবে উপস্থিত হয়ে কম্বল বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও সারোয়ার আলম তালুকার, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম জিন্নাহ, ফজলুল হক, সরকার গোলাম ফারুক, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, মোশারফ হোসেন, ওয়াজ কুরুনী, ফারুক আহমেদ বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com