1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরীয়তপুরে পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় পরাজিত মেম্বারপ্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল মালেক মালত (৫৫)। তিনি ওই গ্রামের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহাম্মেদ মালতের ছেলে। নওপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ছিলেন। ৫ জানুয়ারি মোরগ প্রতীকের এ প্রার্থী অল্প ভোটে পরাজিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরাজিত মেম্বারপ্রার্থী মালেক মালত নওপাড়া বাজারে যান। এসময় প্রতিপক্ষ পরাজিত টিউবওয়েল প্রতীকের আরেক মেম্বারপ্রার্থী দেলোয়ার হোসেন তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাশের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মোরগ প্রতীক নিয়ে মালেক মালত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সব মিলিয়ে নওপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডে চারজন মেম্বার প্রার্থী ছিলেন। এদের মধ্যে ইউপি সদস্য বিজয়ী হয়েছেন তাফাজ্জেল তপদার।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, ‘মালেক মালত ও দেলোয়ার হোসেন আপন চাচাতো ভাই। দুজনই পরাজিত হয়েছেন। গতকাল রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com