1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গ্রীন রোডে বহুতল ভবনে আগুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ঢাকা: রাজধানীর গ্রীন রোডে একটি ১৪ তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, ওই ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা জানায়, ১৪ তলা ভবনে আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে দ্রুত নিচে নেমে আসেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে কাজ করছে। সকাল সোয়া ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com