1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রধান শিক্ষিকা নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কালিবাড়ি নামক স্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শামছুন্নাহার মাহমুদ নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির টপ টেন শিক্ষার্থীদের মাঝে স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরীর কম্বল বিতরণ অনুষ্ঠানে নলজোরা বাজারে যোগ দেন প্রধান শিক্ষিকা শামছুন্নাহার মাহমুদ। পরে বিদ্যালয়ের অন্যান্য কাজ সেড়ে সন্ধ্যার দিকে শেরপুর শহরের নিজ বাস ভবনে ফেরার জন্য সিএনজিতে করে শেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কালিবাড়ি নামক এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

তার স্বামী এ্যাডভোকেট বজলুর রহমান কিছুদিন আগে তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন। শামছুন্নাহরের মৃত্যুতে শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com