1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিক্ষার্থীদের টিকা দিতে জন্মনিবন্ধনের শর্ত শিথিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে জন্মনিবন্ধন করার শর্ত শিথিল করেছে সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্ম নিবন্ধনের করার ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে না।

শুক্রবার (৭ জানুয়ারি) রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুইয়ার সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোডিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য জন্মনিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে BDRIS Software এ পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর দেওয়ার নিয়ম আছে। ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান ও সুরক্ষা আ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য পিতা-মাতার জন্ম নিবন্ধন ছাড়া শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে।

আরও বলা হয়, ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পাদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দেওয়া সনদের ভিত্তিতে প্রয়োজনে পিতা-মাতার জন্ম নিবন্ধন ছাড়া ন্যূনতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে টিকা ছাড়া ১২ বছর বয়সী কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারবে না বলে সিন্ধান্ত নিয়েছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com