1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে ফাইজার টিকায় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ১২ থেকে ১৮+ শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম দিনে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীকে ফাইজার টিকা প্রদানের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, আরএমও ডা. তারেকুজ্জামান সোহাগ, এমওডিসি ডা. ফয়সাল, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব কামরুল আলম, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, চরজিতর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান সাইফুল ইসলাম প্রমুখ।

টিকা নেওয়ার পর প্রতিক্রিয়ায় এক শিক্ষার্থী জানায়, প্রথমে মনে কিছুটা ভয় কাজ করছিল। কিন্তু টিকা নেওয়ার পর তা চলে গেছে। ঘাতক ব্যধি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে এবং অন্য শিক্ষার্থীদের সুরক্ষা দিতে সকল শিক্ষার্থীকে টিকা নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com