1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

  • আপডেট টাইম :: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম,যশোর : যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে গত ২৮ শে নভেম্বর উপজেলার এই ইউপিগুলোতে নির্বাচন সম্পন্ন হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যানরা রবিবার (৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তজিমুল ইসলাম খান।
শপথ গ্রহণ করেন- শার্শা সদর ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, উলাশি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়নের আব্দুল খালেক, কায়বা ইউনিয়নে আলতাব হোসেন, গোগা ইউনিয়নে তবিবার রহমান, পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফার সরদার, বাহাদুরপুর ইউনিয়নে মফিজুর রহমান, লক্ষণপুর ইউনিয়নে আনোয়ারা খাতুন, নিজামপুর ইউনিয়নে সেলিম রেজা বিপুল, ডিহি ইউনিয়নে আসাদুজ্জামান মুকুল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য উর্দ্ধতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ বাক্য শেষে জেলা প্রশাসক তজিমুল ইমলাম খান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ‍্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com