যশোর : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান নেতৃত্বে একটি টিম ৯ ডিসেম্বর রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানার সাদিপুর খেয়াঘাটপাড়া গ্রামের আতিয়ার রহমানের বাড়ী থেকে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভবেরবেড় গ্রামের শাহ আলম (৪০), আরজু ইমরান (১৯) এবং বড় আচড়া গ্রামের আক্তারুল ইসলাম (২৭)। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।