যশোর : যশোরের ঝিকরগাছা পৌর সদরের অজ্ঞাত এক মহিলার লাশের পরিচয় ৩ দিনেও মিলেনি।
গত শুক্রবার (৭ জানুয়ারী) সকালে ৮নং ওয়ার্ডের পুরন্দরপুর গরুর হাটের মধ্যদিয়ে পায়ে হেটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান অজ্ঞাত মহিলা। এ সময় স্থানীয় লোকজন অজ্ঞাতনামা মহিলাকে চিকিৎসার জন্য ১১টা৪০ মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টা ১৫মিনিটের সময় তিনি মৃত্যবরণ করেন।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। থানার অফিসার ইনচার্জ অজ্ঞাতনামা মহিলার লাশকে নিজ উদ্যোগে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত অজ্ঞাত মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত মৃত মহিলার পরিচয় জেনে থাকলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ এর অফিসিয়াল ০১৩২০-১৪৩২০৬ এ নাম্বারে যোগোযোগের জন্য অনুরোধ করা হয়েছে।