রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ইজিবাইকের চাকায় পিষ্ঠ হয়ে হুসাইন নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৯ জানুয়ারী) দুপুরে জামতলা-বালুন্ডা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হুসাইন বালুন্ডা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।
জানা যায়, প্রতি দিনের ন্যায় শিশু হুসাইন বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলছিল। এসময় অসাবধনতবসত দুপুরে রাস্তায় উঠতেই বালুন্ডা হতে ইছাপুরগামী ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে ইজিবাইক চালককে আটক করে স্থানীয় জনতা।