1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে অতস’র নয়া কর্মকর্তাদের পরিচিতি ও শপথ গ্রহণ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

শেরপুর : শেরপুরের অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন অনির্বাণ তরুণ সংঘ (অতস) এর কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ জানুয়ারি শুক্রবার রাতে সংগঠনের শহরের উপকণ্ঠ দমদমা জেলা কারাগার মোড়স্থ নিজস্ব ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সংগঠনের পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি মাছুদুল আলম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্যপাঠ করান সংগঠনের পরিচালক (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সংগঠক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

এসময় তিনি বলেন, সুস্থ দেহ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এর মাধ্যমে সুন্দর সমাজ গড়া বা সমাজকে আলোকিত করা সম্ভব। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকা-ের আওতায় আর্তমাবতায় হাত বাড়ানো এবং মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ নানা অপরাধ রোধে সংগঠনের তরফ থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিকেবির এজিএম আলহাজ্ব মোঃ গোলাম মোস্তুফা আকন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিচালকমন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি ফারুক আহমেদ। আলোচনায় অংশ নেন- সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও নবীন পরিচালক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ, সদ্য সাবেক আহ্বায়ক ও নবীন পরিচালক আলহাজ্ব মোঃ হাসানুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নব-নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট তাজুমুল ইসলাম, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী তারিকুল ইসলাম, সহকারি অধ্যাপক আওরঙ্গজেব সুমন, সিনিয়র সদস্য দুলাল মিয়া, শাহ আলম, মুসা আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাইফুল ইসলাম বাবুল, সুলতান মাহমুদ সুজন ও এ্যাডভোকেট মোঃ আশরাফুজ্জামান, সদ্য সাবেক সদস্য সচিব মাহবুব হাসান রুবেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com