
স্টাফ রির্পোটার: শেরপুরের নকলা পৌরসভার শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) সকালে নকলা পৌরসভার আয়োজনে পৌর কার্যালয় প্রাঙ্গনে প্রায় ১১শ শীতার্ত ও পরিচ্ছন্ন কর্মীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, প্যানেল মেয়র ইন্তাজ আলীসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।