
স্টাফ রির্পোটার: “মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে শেরপুরের নকলায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে টিটিসি’র হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক প্রমুখ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন টিটিসির প্রশিক্ষক নিরমল বাশার ও সঞ্চালনা করেন টিটিসি’র প্রধান প্রশিক্ষক এস.এম আজহার ও প্রশিক্ষক সাজু মিঞা।
শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান বলেন, বর্তমানে কারিগরি প্রশিক্ষনের কোন বিকল্প নেই। নিজেকে দক্ষ করতে হলে এই প্রশিক্ষন নিতে হবে। একজন জনগন দক্ষ হলেই সে জনশক্তিতে পরিনত হবে। শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে অনেকেই দক্ষতার সাথে দেশ বিদেশে কাজ করছে এবং দেশের ভামুর্তি উজ্জল করছেন।