
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পণ্য উৎপাদনে বিএসটিআই এর অনুমোদন না থাকায় দুই কারখানার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ সোমবার (১০জানুয়ারী) দুপুরে এ জরিমানা করে তা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএসআইটিআই এর অনুমোন না থাকায় পৌর শহরের উত্তরবাজারস্থ রাতুল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও রিমি ফুড প্রোডাক্ট এর মালিক সোহেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় বিএসটিআই ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কর্মকর্তা শহিদুল ইসলাম, জয়দেব রাজ বংশী, নকলা থানার এসআই চন্দন কুমার পাল উপস্থিত ছিলেন।