
স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা থানা পুলিশের অভিযানে অপহরণ ও সাঁজাপ্রাপ্তসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১১জনকে গ্রেফতার করেছে। সোমবার (১০ জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, অপহরণ মামলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুমারগাতি এলাকার মৃত. আ: রশিদের পুত্র হাবিবুর রহমান হাবিব (২৫), নকলা উপজেলার ধনাকুশা এলাকার মৃত. আহের উদ্দিনের পুত্র আনোয়ারা বেগম আনু (৩৭), গ্রেফতারী পরোয়ানাভুক্ত গৌরদ্বারের তাফাজ্জল হোসেনের পুত্র রাজ্জাক, কুর্শাবাদাগৌর এলাকার আশরাফ আলীর পুত্র আজগর আলী, হাসনখিলার মৃত আ: মতিনের পুত্র শহিদুল হক, মৃত. পিয়ার মাহমুদের পুত্র নূর হোসেন বকুল, আরমান ফকিরের পুত্র হাজী কাসেম, মন্নাফ আলীর পুত্র রফিকুল ইসলাম, মৃত. আ: মজিদের পুত্র মো. রফিকুল ইসলাম, হাজী নবাব আলীর পুত্র রহুল আমিন ও সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রুনীগাও এলাকার মৃত. আ: মজিদের পুত্র বিল্লাল হোসেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরন মামলায় ২ জন, সাঁজাপ্রাপ্ত ১জনসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৮জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সকলকেই আদালতে প্রেরণ করা হয়েছে। এমন অভিযান অবাহত থাকবে।