1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের মূল হোতা গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুমন্ত মেয়ের গলায় ছুরি ধরে এক ভাড়াটিয়া নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গ্রেপ্তারের পর সোমবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৪০ বছর বয়সী ওই নারী তিন সন্তানের জননী। তিনি সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা। দুই বছর আগে স্বামী মারা যাওয়ায় মাস দুয়েক আগে ফের তার বিয়ে হয়। তার বর্তমান স্বামী পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে পৌর এলাকার দত্তপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। তাদের পাশের কক্ষে বসবাস করতেন বাড়ির মালিক একাদুলের ছেলে জুবায়েদ হোসেন আকাশ (১৯)। গত ২৬ ডিসেম্বর রাতে ওই নারীকে আকাশসহ পাঁচজন সংঘবদ্ধ ধর্ষণ করেন। ওই ঘটনায় ২৮ ডিসেম্বর রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় আকাশ ছাড়াও আপন মিয়া, মো. জামাল মিয়া, বাবু ওরফে হাড্ডি বাবু ও মো. সোহেল মিয়াকে আসামি করা হয়। পুলিশ গত ২৯ ডিসেম্বর আকাশকে গ্রেপ্তার করতে পারলেও অন্যরা পলাতক ছিল। আকাশ ইতোমধ্যে আদালতে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে।

তার জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী জামাল।

এদিকে ঘটনার পর থেকে আসামিরা পলাতক বলে জানিয়েছিল পুলিশ। কিন্তু তাদের এলাকাতেই ঘোড়াফেরা করতে দেখা যাচ্ছিল। গত রোববার পৌর এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। পরে সোমবার বিকেলে পাঁচদিনের রিমান্ড চেয়ে আসামীকে আদালতে সোপর্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, এক আসামি জবানবন্দিতে জানিয়েছে, জামাল ওই ঘটনার মূল হোতা। ঘটনার পর থেকে চার আসামি পলাতক থাকলে তবে জামালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com