1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভেঙে ফেলা হলো বারমারী বাজারে সরকারী জায়গা দখল করে নির্মিত দোকানঘর

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলার কাগজ- এ সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের চাপে অবশেষে ভেঙে ফেলা হলো সরকারীভাবে তৈরি দুই সেড ঘরের মাঝ বরাবর পাকা রাস্তা/গলি দখল করে নির্মিত দোকানঘর। গতকাল মঙ্গলবার দোকান মালিক কামরুল ইসলাম নিজেই তা ভেঙে সড়িয়ে নেন বলে জানিয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী ঐতিহ্যের গ্রামীণ হাট বারমারী বাজারের মুদী-মনোহরী ব্যবসায়ী কামরুল ইসলাম মাছ এবং কাঁচা বাজারে সরকারীভাবে তৈরি করা সেড ঘরের মাঝামাঝি জমি দখল করে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন গত সপ্তাহে। ক্রেতাদের সুবিধার্থে সরকারীভাবে তৈরি গলিপথ বা পাকা রাস্তা ভেঙে সেখানে রড-সিমেন্টের খুঁটি বসিয়ে নির্মাণ করেন টিনসেড দোকানঘর। কামরুলের দোকানঘর নির্মাণ দেখে গত শনিবার রাতে একই গলির অপরাংশ আরও এক ব্যক্তি বাঁশ বেঁধে দখলে নেয়। এমতাবস্থায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে সচিত্র রোববার প্রতিবেদন প্রকাশ করে বাংলার কাগজ।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের নজরে আনা হলে তিনি বাজার ইজারাদার ও স্থানীয় চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলেন। পরে বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন সোমবার নিজে দাড়িয়ে থেকে অবৈধভাবে নির্মিত দোকানঘর সড়িয়ে ফেলতে নির্দেশ দেন। অন্যথায় পরিষদের পক্ষ থেকে উচ্ছেদ করা হবে জানিয়ে দেন। এমতাবস্থায় দোকান ঘরটির মালিক নিজেই ওই ঘর ভেঙে ফেলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com